মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু মো. নূর হামিম রিজভী
বীরপ্রতীক আবু মো. নূর হামিম রিজভীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের পিরিজপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিট কমান্ডের সাবেক ইউনিট কমান্ডার মো. সাইদুর রহমান। একাত্তরের মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করেন নূর হামিম রিজভী। প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। বিজ্ঞপ্তি