মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল আলম সিরাজ
ফেনীর ফরহাদনগরের বাসিন্দা, শিল্পপতি ও ব্যবসায়ী নুরুল আলম সিরাজের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২ মার্চ। এ উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
আলতাফ আলী
ঋষিজ শিল্পীগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলতাফ আলীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২ মার্চ। এ উপলক্ষে বাদ আসর রাজধানীর পূর্ব রামপুরায় তাঁর বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি