মৃত্যুবার্ষিকী
ফরিদা সরকার
ভয়েস অব আমেরিকার সংবাদ পাঠিকা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষিকা ফরিদা সরকারের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ৬ মার্চ। এ উপলক্ষে বিভিন্ন এতিমখানায় দোয়া মাহফিল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাঁর জন্য দোয়া করতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি সাবেক বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্ত্রী। বিজ্ঞপ্তি
কোব্বাদ আহম্মদ
ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি কোব্বাদ আহম্মদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৬ মার্চ। এ উপলক্ষে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে মরহুমের নিজ বাসভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সব শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনকে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তিনি ফেনী সদর উপজেলা পরিষদ, ফেনী পৌরসভা ও বারাহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। ফেনী অফিস