মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল হোসেন
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ আবুল হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ ৯ মার্চ। এ উপলক্ষে পরিবার ও দলের পক্ষ থেকে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আবুল হোসেন ১৯৭৫ সালে উপনির্বাচন ও ১৯৮৬ সালে সাধারণ নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তাঁর বাবা গোলাম কিবরিয়া ও স্ত্রী বেগম সুলতানা তরুণও সাংসদ ছিলেন। কুষ্টিয়া অফিস