মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ১৮ মার্চ। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে দোয়া, মিলাদ মাহফিল, কবর জিয়ারত এবং আবদুল মতিন মোহন স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। আব্দুল মতিন মোহন যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার লিটনের বাবা। বিজ্ঞপ্তি।