মৃত্যুবার্ষিকী
জিনাত আরা বেগম
সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর স্ত্রী জিনাত আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে বাদ আসর তাঁর ধানমন্ডির নিজ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজনদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মোহাম্মদ নোমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ নোমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রফেসর নোমান স্মৃতি ফাউন্ডেশনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি।
নুরুল ইসলাম
বিশিষ্ট চিত্রশিল্পী নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে মোহাম্মদপুরে শিল্পীর বড় মেয়ের বাসায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। তিনি ১৯৫৬ সালে ঢাকা আর্ট কলেজ (চারুকলা ইনস্টিটিউট) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি।
সায়াম-উর-রহমান
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে সায়াম-উর-রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে বাদ আসর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারসংলগ্ন চত্বরে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাদ জুমা ঢাকা-১৩ সংসদীয় এলাকার সব মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
সতীশচন্দ্র পাল
ফেনী সরকারি কলেজের সাবেক শিক্ষক সতীশচন্দ্র পালের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে দুপুরে ফেনী শহরের ১৫৯ মাস্টারপাড়ায় প্রয়াতের নিজ বাসভবনে ঠাকুর ভোগের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
ননী গোপাল সাহা
এনজিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ননী গোপাল সাহার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এনজিএস গ্রুপ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিচারণা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বিজ্ঞপ্তি।