মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মোয়াজ্জেম হোসেন
পটুয়াখালী-৪ আসনের সাবেক সাংসদ মো. মোয়াজ্জেম হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মার্চ। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে কলাপাড়া পৌরশহর, রাঙ্গাবালী থানা সদর ও মহিপুর থানা সদরের মসজিদ, এতিমখানা ও ঢাকার সেগুনবাগিচার বাসভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ফণী ভূষণ চৌধুরী
সাবেক পুলিশ সমন্বয়ক মুক্তিযোদ্ধা ফণী ভূষণ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মার্চ। প্রয়াতের আত্মার শান্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সব আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি

আফছার উদ্দিন শেখ
ঢাকার ফরাশগঞ্জের বাসিন্দা আফছার উদ্দিন শেখের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মার্চ। এ উপলক্ষে প্রয়াতের নিজ বাড়িতে আজ বাদ আসর কোরআনখানি ও মিলাদের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যরা সব আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের অনুষ্ঠানে উপস্থিত হতে অনুরোধ করেছেন। আফছার উদ্দিন পারিজাত প্রকাশনীর স্বত্বাধিকারী শওকত হোসেনের বাবা। বিজ্ঞপ্তি

সিরাজুল ইসলাম
বিশিষ্ট ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মার্চ। এ উপলক্ষে আজ বাদ জোহর প্রয়াতের নিজ বাসভবনে দোয়ার আয়োজন করা হয়েছে। সব আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হতে পরিবারের সদস্যরা অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তি