মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতি মোরশেদ
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ৩ এপ্রিল। এ উপলক্ষে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ বনানীতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কোরআনখানি এবং কাল শুক্রবার বাদ আসর তাঁর গুলশানের বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।
ইউএনএফপি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক শীলা আফরোজার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩ এপ্রিল। এ উপলক্ষে কাল শুক্রবার বাদ জুমা চাঁদপুরের মতলবে তাঁর শ্বশুরবাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বামী ও দুই সন্তান। সাপ্তাহিক ২০০০, ভোরের কাগজ ও আমার দেশ পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন শীলা। তাঁর স্বামী এ টি এম সাইদুজ্জামান দৈনিক কালের কণ্ঠ-এর বিশেষ প্রতিনিধি। বিজ্ঞপ্তি।