মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ হক

সাবেক মন্ত্রী এম এ হকের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ৬ এপ্রিল। এ উপলক্ষে বনানী কবরস্থান ও তাঁর মেয়ে রেহানা আশিকুর রহমানের বাসভবনে কোরআনখানি, এতিমখানায় খাবার বিতরণ এবং মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। 

খায়রুন নাহার

খুলনা থেকে প্রকাশিত সান্ধ্যকালীন পত্রিকা দৈনিক রাজপথের দাবির প্রতিষ্ঠাতা খায়রুন নাহার আরা কবীরের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ ৬ এপ্রিল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ঢাকা ও খুলনায় দোয়া মাহফিল, কোরআনখানি ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। খায়রুন নাহার একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুর কবীর বালুর স্ত্রী। ২০০১ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।

শফিকুল হক চৌধুরী

শফিকুল হক চৌধুরী নুরনবীর ৪৩তম মৃত্যু-বার্ষিকী আজ ৬ এপ্রিল। এ উপলক্ষে তাঁর ভাই সেলিম নজরুল হকের নয়াপল্টনের বাসভবনে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনারা নুরনবীকে ঢাকা ক্যান্টনমেন্টের বালুঘাট এলাকায় তাঁর পিতা সাবেক সরকারি কর্মকর্তা মরহুম সিরাজুল হক চৌধুরীর বাসভবনের সামনে থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বিজ্ঞপ্তি।