মৃত্যুবার্ষিকী
আবদুল মান্নান
বাঁশখালী থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আবদুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৪ এপ্রিল। এ উপলক্ষে বাঁশখালীর বৈলগাঁও গ্রামে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও এতিমদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মো. আবদুল মান্নান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিনের বাবা। বিজ্ঞপ্তি।
মোহাম্মদ তোহা খান
সাংবাদিক ও সাহিত্যিক মোহাম্মদ তোহা খানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ এপ্রিল। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে স্বজন-শুভাকাঙ্ক্ষীদের প্রতি তাঁর জন্য দোয়া করতে অনুরোধ করা হয়েছে। কলকাতার দৈনিক আজাদ পত্রিকার মাধ্যমে মোহাম্মদ তোহা খানের দীর্ঘ ৫০ বছরের সাংবাদিকতা জীবনের শুরু। দেশভাগের পর ঢাকায় দৈনিক আজাদ-এ যোগ দেন। পরে দৈনিক ইত্তেফাক ও দৈনিক সংবাদ-এ সহকারী সম্পাদক হিসেবে কাজ করেন। বিজ্ঞপ্তি।
সুলতানা চৌধুরী
কৃষি মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা সুলতানা চৌধুরীর নবম মৃত্যুবাষিকী আজ ১৪ এপ্রিল। এ উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।