মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক গোলাম মোস্তফা
শহীদ অধ্যাপক গোলাম মোস্তফার ৪৩তম শাহাদত বার্ষিকী আজ ১৭ এপ্রিল। এ উপলক্ষে তাঁর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই দিনে পাকিস্তানি বাহিনী অধ্যাপক গোলাম মোস্তফাকে তাঁর কর্মস্থল থেকে ধরে জামালপুর ফার্মের কাছে নিয়ে বেয়োনেট চার্জ ও গুলি করে হত্যা করে। বিজ্ঞপ্তি।
শবনম হক
ঢাকা ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আরহাম মাসুদুল হকের স্ত্রী শবনম হকের চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ ১৭ এপ্রিল। এ উপলক্ষে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানা, তেজগাঁও ঢাকায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।