মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোতাহার আলী
চট্টগ্রামের পাথরঘাটা ইকবাল রোডের আইনজীবী মোতাহার আলীর পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আজ ২১ এপ্রিল। এ উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ করা হয়েছে। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। বিজ্ঞপ্তি।

মোহাম্মদ মোদাব্বের
বিশিষ্ট সাংবাদিক, শিশুসাহিত্যিক ও শিশু-কিশোর সংগঠক মোহাম্মদ মোদাব্বেরের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে।
মোহাম্মদ মোদাব্বের ১৯৩৬ সালে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ-এর প্রথম বার্তা সম্পাদক এবং পরবর্তী সময়ে ঢাকায় দৈনিক মিল্লাত-এর প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রথম কোষাধ্যক্ষ। বিজ্ঞপ্তি।