মৃত্যুবার্ষিকী
জাহেরা খাতুনজাহেরা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তিনি মুক্তিযোদ্ধা সংগঠক এবং বৃহত্তর কুমিল্লা জেলা আদালতের জুরি বোর্ডের সাবেক সদস্য মরহুম জামসেদ খান খাদেমের স্ত্রী। তিনি ২০০৭ সালে বড় ছেলে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক ব্যবস্থাপক (প্রশাসন) মোশারফ হোসেন খান খাদেমের বাড়িতে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।শামসুল ইসলাম ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা এবং ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ জানুয়ারি। এ উপলক্ষে মরহুমের ঝালকাঠি রোনাল্ড্স রোডের বাসভবনে পারিবারিকভাবে কোরআনখানি, দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ করা হবে। এ ছাড়া ঝালকাঠি প্রেসক্লাবে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। ঝালকাঠি প্রতিনিধি