মৃত্যুবার্ষিকী
মোহাম্মদ আলমদৈনিক ইত্তেফাক-এর সাবেক প্রধান আলোকচিত্রী মুক্তি-যোদ্ধা মোহাম্মদ আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ জানুয়ারি। এ উপলক্ষে আজ বাদ জোহর তাঁর মাতুয়াইলের উত্তর দেলপাড়ার বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শরিক হওয়ার জন্য শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর স্ত্রী সুরাইয়া বেগম। উল্লেখ্য, মোহাম্মদ আলম দীর্ঘদিন বঙ্গবন্ধুর ব্যক্তিগত আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন। বিজ্ঞপ্তি।আবুল হাসেমপিরোজপুরের ভাণ্ডারিয়া উপ-জেলার সিংহখালী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অুধ্যক্ষ আবুল হাসেমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ জানুয়ারি। এ উপলক্ষে আজ সিংহখালী স্কুল অ্যান্ড কলেজে তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হবে। পঞ্চাশের দশকে তিনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং নিজ এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, পাঠগারসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিজ্ঞপ্তি।