মৃত্যুবার্ষিকী
শাহ মোহাম্মদ আব্দুল আজিজবরগুনার মোকামিয়া দরবার শরিফের পীর ছাহেব কেবলাহ শাহ মোহাম্মদ আব্দুল আজিজ (রহ.)-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১২ জানুয়ারি। এ উপলক্ষে মোকামিয়া দরবার শরিফে আজ দিনব্যাপী খতমে শবিনা, দোয়ায়ে ইউনুস, খতমে খাজেগান, ইসালে সাওয়াব ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।লীলাবতী চৌধুরীস্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক প্রবাল চৌধুরী ও কল্যাণী ঘোষের মা সাংস্কৃতিক ব্যক্তিত্ব লীলাবতী চৌধুরীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ১২ জানুয়ারি। এ উপলক্ষে ‘চন্দন কুটির’, ১৬ রহমতগঞ্জ, দেওয়ানজি পুকুর লেন, চট্টগ্রামের বাসভবনে পূজা ও বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।শিবেন ভৌমিকশিক্ষাবিদ অধ্যক্ষ শিবেন ভৌমিকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১২ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কানসোনা গ্রামের বাড়িতে পবিত্র গীতাপাঠ ও নারায়ণ পূজাসহ ধর্মীয় ক্রিয়াদি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আত্মীয়স্বজনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।