মৃত্যুবার্ষিকী
প্রফুল্ল রঞ্জন
নেত্রকোনার মদন থানার ফচিকা গ্রামের শিক্ষক প্রফুল্ল রঞ্জন রায়ের দশম মৃত্যুবাষিকী আজ। এ উপলক্ষে আজ বেলা একটায় রাজধানীর লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আজিজুর রহমান
লিটল ম্যাগাজিন অমিত্রাক্ষর-এর সম্পাদক ও বাংলা একাডেমির উপপরিচালক কবি আমিনুর রহমান সুলতান এবং নাট্যশিল্পী আশিক আজিজের বাবা অভিনেতা আজিজুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজিজুর রহমান স্মৃতি নাট্য সংসদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাদ আসর তাঁর নিজ বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।
গোলাম মর্তুজা
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি মিয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজার প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে দুপুরে বাড়িতে কাঙালি ভোজ ও বিকেলে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শরিক হতে পরিবারের পক্ষ থেকে সতীর্থ মুক্তিযোদ্ধা, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ।