মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শামসুল ইসলাম খানসাবেক শিল্পমন্ত্রী ও শিল্পপতি শামসুল ইসলাম খান ওরফে নয়া মিয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। মানিকগঞ্জ-৪ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।বিমলেন্দু বড়ুয়া সাহিত্যিক ও সাংবাদিক বিমলেন্দু বড়ুয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে আজ প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও নগরের কাজীর দেউড়ির খালেদ রোডের এস এইচ টাওয়ারে স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিমলেন্দু বড়ুয়া চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক আজাদী পত্রিকায় দীর্ঘদিন বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।