মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোয়ারা বেগমস্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. শহীদুল্লাহর স্ত্রী মনোয়ারা বেগমের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ জানুয়ারি সোমবার। এ উপলক্ষে আগামী ২৭ জানুয়ারি বুধবার মরহুমার জামালপুরের নিজ বাসভবনে কোরআনখানি এবং বাদ জহুর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।জুলহাস উদ্দিন আহম্মেদসংস্থাপন মন্ত্র-ণালয়ের সাবেক যুগ্ম সচিব জুলহাস উদ্দিন আহম্মেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৫ জানুয়ারি সোমবার। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার রামপাল ইউনিয়নের শাঁখারীবাজারে নিজবাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।কোহিনুর রহমানমানিকগঞ্জের গড়পাড়া এমামবাড়ি দরবার শরিফের খাদেম শাহ আমিনুর রহমানের স্ত্রী এবং দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান বাবুর মা কোহিনুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৫ জানুয়ারি। এ উপলক্ষে গড়পাড়া এমামবাড়ি দরবার শরিফ ও তাঁর বড় মেয়ে সুলতানা দীনা রহমানের ঢাকার নর্থ রোডের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মুখলেছুর রহমান খানআর্মি মেডিকেল কোর ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুখলেছুর রহমান খানের নবম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পরিবারের সদস্যরা। মুখলেছুর রহমান ২০০১ সালের ২৫ জানুয়ারি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।