মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিজ এইচ এ সাত্তারজিএমজি গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক আজিজ এইচ এ সাত্তারের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে আজ মরহুমের গুলশানের বাসভবনে কোরআনখানি এবং বাদ জোহর তেজগাঁওয়ে জিএমজি ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন লিমিটেডে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য জিএমজি এয়ারলাইনসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।নুরুল ইসলামভাষাসৈনিক অধ্যাপক মো. নূরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৩১ জানুয়ারি। এ উপলক্ষে আজ রোববার মরহুমের রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতীহাটের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০০৬ সালে সাহিত্যে মরণোত্তর একুশে পদক লাভ করেন তিনি। বিজ্ঞপ্তি। মুসলিমা বেগমপ্রথম আলোর পাবনার চাটমোহর প্রতিনিধি আবদুল মান্নানের মা মুসলিমা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩১ জানুয়ারি রোববার। এ উপলক্ষে আজ মরহুমার নিজ বাসভবন পৌরসভার বালুচর মহল্লার গোধূলিয়ায় কোরআনখানি, দোয়া মাহফিল ও কুলখানির আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাদ আছর বালুচর মসজিদে মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।