মৃত্যুবার্ষিকী
আম্বিয়া হোসাইন
আম্বিয়া হোসাইন পান্নার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ মে। তিনি প্রথম আলোর আঞ্চলিক বিক্রয় নির্বাহী (বগুড়া) মোহাম্মদ জাকির হোসাইনের মা। এ উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দিয়ারকৃষ্ণাই গ্রামে দোয়া, কোরআনখানি ও গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হবে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বেলায়েত হোসেন মিয়া
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেলায়েত হোসেন মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল শুক্রবার বাদ আসর রাজধানীর মগবাজার চেয়ারম্যান গলি মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সালের বাবা। বিজ্ঞপ্তি।
খুরশেদা বেগম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খুরশেদা বেগমের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ১ মে। এ উপলক্ষে উপজেলার বড়নগরের নিজ বাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। খুরশেদা বেগম আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন মাঠ সংগঠক গোলাম কবির ভূঞার স্ত্রী। বিজ্ঞপ্তি।
জুনায়েদ রহমান
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুনায়েদ রহমান পিয়ালের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল ২ মে। এ উপলক্ষে পিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে লালমনিরহাট ও ঢাকায় দোয়া ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
রোকেয়া হামিদ
সমাজসেবী রোকেয়া হামিদের দশম মৃত্যুবার্ষিকী আজ ১ মে। এ উপলক্ষে টাঙ্গাইলের আকুর টাকুরপাড়ায় তাঁর বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক আজিজুর রহমানের মা। বিজ্ঞপ্তি।
আবদুল মান্নান সিদ্দিকী
মেজর জেনারেল (অব.) আবদুল মান্নান সিদ্দিকীর ১৪তম মৃত্যুবার্ষিকী কাল ২ মে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স ও কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন। পরে তিনি বাংলাদেশে সরকারের পূর্ত ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।