মৃত্যুবার্ষিকী
ড. এ আর মল্লিকচট্টগ্রাম বিশ্ববি-দ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষা সচিব ড. এ আর মল্লিকের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ধামরাইয়ের রাজাপুর গ্রামে আর কে বি মল্লিক স্কুল অ্যান্ড কলেজ এবং ড. এ আর মল্লিক গ্রন্থাগার প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া রামপুরা দ্বীপশিখা সংস্থায় এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।মো. মিজানুর রহমানজনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. মিজানুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে কোরআনখানি এবং আগামীকাল শুক্রবার বাদ জুমা মরহুমের ময়মনসিংহের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই মাহফিলে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মো. নোয়াব আলী মাতবরমো. নোয়াব আলী মাতবরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৪ ফেব্রুয়ারি। এই উপলক্ষে মরহুমের ঢাকা জেলার দোহার উপজেলার নাগেরকান্দা গ্রামের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।