মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা আখতার বানুসাবেক সাংসদ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি অধ্যাপক আবদুল মান্নানের স্ত্রী, ঢাকার আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান ও মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক খালেদা আখতার বানুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে ঢাকা ও মেহেরপুরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সাইদুর রহমানরংপুর জেলা প্রশাসকের কার্যা-লয়ের অবসরপ্রাপ্ত নাজির সাইদুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আগামী শুক্রবার বাদ জুমা গাইবান্ধা মুন্সিপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।বদিউল আলমমুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিক ও আইনজীবী বদিউল আলমের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ চন্দনাইশ উপ-জেলার ফতেপুর গ্রামে তাঁর প্রতিষ্ঠিত শরীফুন্নেসা নজির উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে দোয়া মাহফিল, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।অধ্যাপক ডা. এম এ খালেকবিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আগামী ১২ ফেব্রুায়ারি শুক্রবার বাদ জুমা মরহুমের সিলেটের বাসভবনসংলগ্ন কাজলশাহ পিডিবি জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশ নেওয়ার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।