মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল ইসলামবিশিষ্ট চিত্রশিল্পী ও কবি নজরুল ইসলাম দুলালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে দিনব্যাপী কোরআনখানি ও বিকেলে মরহুমের মানিকনগরের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য লেখক, শিল্পী, সাংবাদিক, আত্মীয়স্বজন ও দেশবাসীর প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। বদরুন্নেছা খানমবাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কনিষ্ঠ বোন এবং ভালুকা থানা আওয়ামী লীগের সভাপতি ও ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম খানের স্ত্রী আলহাজ বদরুন্নেছা খানমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মরহুমার বাড়ি সংলগ্ন ধলিয়া জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ অফিস।