মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজল মুখার্জিশিশুবন্ধু চিত্রশিল্পী কাজল মুখার্জির সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারি। দিবসটি পালনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে—শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন, কর্মশালা, চিত্র প্রদর্শনী, স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নড়াইল প্রতিনিধি ইমামউদ্দীন আহমদভাষাসৈনিক ও সাবেক সাংসদ ইমামউদ্দীন আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর ফরিদপুর শহরের গোপালপুরের বাড়িতে আজ সকাল থেকে কোরআনখানি, দুপুরে দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ এবং বাদ মাগরিব মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া তাঁর প্রতিষ্ঠিত কমলাপুর উচ্চবিদ্যালয়ে আজ সকাল ১০টায় স্মরণসভা ও মিলাদ মাহফিল, বাদ আসর কমলাপুর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং কাল শনিবার দুপুরে শহীদ সালাহউদ্দীন প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস