মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাজহার আহমেদশহীদ মাজহার আহমেদের ৪২তম শাতাদত্ বার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে শহীদ মাজহার পরিষদ আলোচনা অনুষ্ঠানসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। ১৯৬৯ সালের এই দিনে তিনি সোনারগাঁ থানায় গণমিছিলে পুলিশের গুলিতে শহীদ হন। তিনি ১৯৬৯ সালে তত্কালীন নারায়ণগঞ্জ মহকুমার সোনারগাঁ থানার হোসেনপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বিজ্ঞপ্তি।আবদুল হামিদগাজীপুর জেলার কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুল হামিদ বিএবিটির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী গতকাল রোববার পালন করা হয়েছে। এ উপলক্ষে এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। এ ছাড়া রাজধানীর উত্তরায় বাড়ি নম্বর-৪০, সড়ক-৩, সেক্টর-৪ আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। বিজ্ঞপ্তি।