মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির উদ্দিন হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আমির উদ্দিনের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ২০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে নোয়াখালীর হাতিয়া থানার ওসখালির মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।শামসুল আরেফিনশামসুল আরেফিনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল রোববার ২১ ফেব্রুয়ারি বাদ জোহর নিজ বাসভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।কাজী আকরাম হোসেনবাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ক্ষেতমজুর সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা কাজী আকরাম হোসেনের দশম মৃত্যুবার্ষিকী আজ ২০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আশির দশকে সামরিক শাসনের মধ্যেই সারা বছর কাজ এবং ন্যূনতম মজুরির দাবিতে ক্ষেতমজুরদের সংগঠিত করার জন্য দেশব্যাপী কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন তিনি। বিজ্ঞপ্তি।বখতিয়ার আহমদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর নিবাসী জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত বখতিয়ার আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২০ ফেব্রুয়ারি শনিবার। এ উপলক্ষে মরহুমের সিলেট শহরের নিজ বাসভবন ও কমলগঞ্জের সিদ্ধেশ্বরপুরস্থ বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে বখতিয়ার আহমদ স্মৃতি পরিষদের উদ্যোগে আজ সকালে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কমলগঞ্জ প্রতিনিধি