মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুল লতিফ বেপারীপ্রথম আলো ও এবিসি রেডিওর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হানের দাদা আব্দুল লতিফ বেপারীর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ২১ ফ্রেব্রুয়ারি। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বদিউজ্জামান বেপারীপাড়ার বেপারীবাড়িতে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।সামসুজ্জোহাভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনীতিবিদ এ কে এম সামসুজ্জোহার ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে শহরের চাষাঢ়া থেকে শোকযাত্রা বের হয়ে মাসদাইরে মরহুমের কবরে গিয়ে শেষ হয়। নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমান ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান প্রমুখ শোকযাত্রায় অংশ নেন। বিকেলে শহরের চাষাঢ়ায় মরহুমের বাসভবন হীরা মহলে মিলাদ মাহফিল ও আলোচনার আয়োজন করা হয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়েও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি।