মৃত্যুবার্ষিকী
বেগম আশরাফুন্নেসাবেগম আশরা-ফুন্নেসার ১১তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তাঁর ছয় ছেলে ও দুই মেয়ে মহান মুক্তিযুদ্ধের সৈনিক ছিলেন। তাঁর চার সন্তান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাঁরা হলেন: শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম, আবু ইউসুফ বীর বিক্রম, শহীদ শাখাওয়াত হোসেন বাহার বীর প্রতীক ও নেত্রকোনা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বীর প্রতীক। তাঁর আরেক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক আনোয়ার হোসেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার গ্রামের বাড়ি নেত্রকোনার শ্যামগঞ্জ কাজলা গ্রামে ও ঢাকায় ছেলের বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আতাউল হকমুক্তিযোদ্ধা ও বাংলাদেশ নৌ বাহিনীর লে. এ এম আতাউল হকের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। স্বাধীনতার পর থেকে ১৯৭২ সালের এপ্রিল পর্যন্ত তিনি নৌ বাহিনীর ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।