মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহফুজা খাতুনকুমিল্লার দেবীদ্বার উপজেলার মরিচা গ্রামের মাহফুজা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মরহুমার নিজ গ্রামে আগামীকাল শুক্রবার বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। আবদুর রব বগা মিয়াপাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ আবদুর রব বগা মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারি। ১৯৭৩ সালের এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। বিজ্ঞপ্তি।আলী আহাম্মদ চুনকারনারায়ণগঞ্জ পৌর-সভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক আলী আহাম্মদ চুনকার ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মরহুমের দেওভোগের বাড়িতে বাদ ফজর কোরআনখানি, প্লে-পেন স্কুলে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআনখানির আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিজহিরউদ্দিন আহাম্মদপঞ্চগড় রেড ক্রিসেন্ট ও সরকারি গ্রন্থাগারের জমিদাতা এবং পঞ্চগড় ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন আহাম্মদের দশম মৃতুবার্ষিকী গতকাল বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে পঞ্চগড় ডায়াবেটিক সমিতির অস্থায়ী কার্যালয় চত্বরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মো. আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। পঞ্চগড় প্রতিনিধি