মৃত্যুবার্ষিকী
মুক্তিযোদ্ধা ফটিক রায় চৌধুরীনরসিংদীর রায়পুরা থানার শ্রীরামপুর গ্রামের কৃতী সন্তান মুক্তিযোদ্ধা ও ঢাকার নিউ রাজধানী সুপার মার্কেটের ‘দি গোল্ড কুইন’ জুয়েলার্সের মালিক স্বর্গীয় ফটিক রায় চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে তার শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে ৯৩/এ আজিমপুর সরকারি বাসভবনে আজ বার্ষিক ক্রিয়াদি পালন করা হবে। বিজ্ঞপ্তি।হায়দার আলী চৌধুরীকুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মালেক চৌধুরীর বাবা হায়দার আলী চৌধুরীর ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে গোলাবাড়ীর চৌধুরীবাড়িতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আবদুল মান্নানসাবেক সরকারি কর্মকর্তা আবদুল মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ জুমা মরহুমের ময়মনসিংহের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।