মৃত্যুবার্ষিকী
আবদুল কাদের তরফদার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চানপুর গ্রামের আবদুল কাদের তরফদারের দশম মৃত্যুবার্ষিকী আজ ৫ মে। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মো. আবুল ফালাহ খান
গাজীপুরের কাপাসিয়া থানার সম্মানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও আড়াল গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. আবুল ফালাহ খানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৫ মে। এ উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
কিতাব জান
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের মা কিতাব জানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে উপজেলার উচাখিলা গ্রামের বাড়িতে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল এবং কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি