মৃত্যুবার্ষিকী
ড. আবদুল গফুরবিশিষ্ট অর্থনীতিবিদ ও সমাজমনস্ক গবেষক ড. আবদুল গফুরের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে স্থানীয় এতিমখানায় শিশুদের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।ইমরান রহমানব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমরান রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী কাল ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে খতমে কোরআন ও দুস্থদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।আনোয়ার ফাতেমাসিরাজুল ইসলাম একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ার ফাতেমার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। তাঁর আত্মার মাগফেরাত কামনায় আজ বাদ আসর গেন্ডারিয়া গুমটিঘর মসজিদ, ঢালকানগর ও ফরিদাবাদ মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মোস্তফা এম এ মতিনময়মনসিংহের ভালুকা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক মরহুম মোস্তফা এম এ মতিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে আজ ভালুকা উপজেলা পরিষদ চত্বরে ভাষাসৈনিক মোস্তফা এম এ মতিন অমর একুশে বইমেলা সভামঞ্চে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া কাল রোববার সকালে ভালুকা ডিগ্রি কলেজে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ অফিস।