মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহার সুলতানানয়া দিগন্তের সিনিয়র ফটোসাংবাদিক নাসিম সিকদারের মা নিহার সুলতানা পুষ্পর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ মার্চ সোমবার। এ উপলক্ষে আজ বাদ আসর ২১৩ করিমউল্লারবাগ নিজ বাসভবনে কোরআন খতম, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।তাজুল ইসলামশহীদ তাজুল দিবস আজ ১ মার্চ সোমবার। ১৯৮৪ সালের এই দিনে সামরিক স্বৈরশাসনবিরোধী আন্দোলনে আদমজী পাটকল শ্রমিকদের মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে নিহত হন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) কেন্দ্রীয় নেতা ও আদমজী পাটকলের শ্রমিক নেতা তাজুল ইসলাম। দিবসটি পালন উপলক্ষে টিইউসি চত্বরে আজ বিকেল সাড়ে চারটায় আলোচনা সভার আয়োজন করেছে টিইউসি। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মুক্তাঙ্গনে অস্থায়ী বেদিতে তাজুলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।