মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমেন চন্দসাহিত্যিক সোমেন চন্দের ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ ৮ মার্চ সোমবার। এ উপলক্ষে সোমেন চন্দ চর্চাকেন্দ্র তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর নামে রাজধানীর একটি সড়কের নামকরণ, নারিন্দায় যেখানে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেখানে স্মৃতিফলক উন্মোচন, গ্রামের বাড়ি নরসিংদীর বালিয়ায় স্মৃতি সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ এবং তাঁর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গল্প—দাঙ্গা, ইঁদুর, সংকেত ইত্যাদি স্কুল-কলেজের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছে। ১৯৪২ সালের ৮ মার্চ ঢাকার নারিন্দায় নিহত হয়েছিলেন সোমেন চন্দ । বিজ্ঞপ্তি।