মৃত্যুবার্ষিকী
ডা. ফজলুল আমীনচট্টগ্রামে পিএইচ আমীন একাডেমির প্রতিষ্ঠাতা ডা. ফজলুল আমীনের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ। এ উপলক্ষে মরহুমের নগরের দক্ষিণ কাট্টলী এলাকার বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো। ফজলুল আমীন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের বাবা।—নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামএম এ খালেক শেখবাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপপরিষদের সাবেক সহসম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিচালনা কমিটির সদস্য আশরাফুল আলমের বাবা মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ। এ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার মরহুমের গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলার গোহালায় এবং মুনিরকান্দি মাদ্রাসা ও মসজিদসমূহে দিনব্যাপী কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি।আলেফ উদ্দিনপ্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেনের বাবা বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সহস্বাস্থ্য পরিদর্শক মরহুম আলেফ উদ্দিনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ। এ উপলক্ষে উপজেলার আমরুলবাড়ি তুফানুপাড়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে সকাল নয়টা থেকে কোরআনখানি, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে এবং দুস্থ, গরিব ও এতিমখানার শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।