মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মশিউর রহমান যাদু মিয়ান্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাবেক চেয়ারম্যান ও মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ১২ মার্চ। এ উপলক্ষে আজ সকাল ১০টায় ন্যাপের উদ্যোগে রাজধানীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া আজ শুক্রবার ও কাল শনিবার নীলফামারী, রংপুর, নরসিংদী, মৌলভীবাজারসহ বিভিন্ন জেলায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।এহতেশামুল হক নাসিম বিশ্বাসসাবেক সাংসদ এহতেশামুল হক নাসিম বিশ্বাসের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ১২ মার্চ। এ উপলক্ষে রোড-৯৯, বাড়ি-১৫/বি, ফ্ল্যাট-২বি, গুলশান-২-এ বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, তাঁর বন্ধু ও সহকর্মীদের যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এহতেশামুল হক নাসিম বিশ্বাস সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের ছেলে। বিজ্ঞপ্তি।