মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল হোসেন ভূঁইয়ানারায়ণগঞ্জের আজিম মার্কেট নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও গোদনাইল ১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল হোসেন ভূঁইয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৩ মার্চ। এ উপলক্ষে আজ বাদ মাগরিব মরহুমের নিজ বাসভবন, আজিম মার্কেটে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।রওশন আরা বেগমসাবেক কাস্টমস কর্মকর্তা মরহুম আহমদ ফজলুল করিমের স্ত্রী রওশন আরা বেগমের নবম মৃত্যুবার্ষিকী আজ ১৩ মার্চ। এ উপলক্ষে আজ বাদ জোহর বনানী কবরস্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।