মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নুরুজ্জামান
মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরের কমান্ডার লে. কর্নেল (অব.) কাজী নুরুজ্জামানের (বীর উত্তম) তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৬ মে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সংগঠক ছিলেন তিনি। গণ-আদালত প্রতিষ্ঠার জন্য যে ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তাঁদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। জেনারেল আইয়ুব খানের মার্শাল ল শুরুর সময়ে তিনি সেনাবাহিনী থেকে অবসন নেন এবং নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডের ব্যবস্থাপনার জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়। ১৯৬৫ সালের যুদ্ধের সময় তিনি সাময়িকভাবে সেনাবাহিনীতে ফিরে আসেন। একাত্তরে মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকার জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন। বিজ্ঞপ্তি।