মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ বদরুদ্দীন হোসাইন ভাষাসৈনিক, কলা-মিস্ট, পদাতিকের আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ মার্চ। এ উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আজ বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হচ্ছে। বিজ্ঞপ্তি।আমিনুল ইসলাম মিয়াবাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের সা-বেক চেয়ারম্যান ও পুলিশের সাবেক এআইজি লায়ন আমিনুল ইসলাম মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৪ মার্চ মরহুমের মোহাম্মদপুরে খিলজী রোডের বাসভবনে কোরআনখানি এবং সন্ধ্যা সাতটায় আগারগাঁওয়ে লায়ন্স ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।