মৃত্যুবার্ষিকী
প্রিন্সিপাল ইবরাহীম খাঁ সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ ভূঞাপুরে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ বিশ্ববিদ্যালয়-কলেজ আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে কোরআন খানি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা। এ ছাড়া সেখানকার ইবরাহীম খাঁ একাডেমি বেলা ১১টায় আয়োজন করেছে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা।আগামী ২ এপ্রিল বিকেল সাড়ে চারটায় ঢাকার ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ। প্রিন্সিপাল ইবরাহীম খাঁ ফাউন্ডেশন স্মরণ সভার আয়োজন করছে ৯ এপ্রিল বিকেল সাড়ে চারটায় ঢাকায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। বিজ্ঞপ্তি। কামাক্ষানাথ সেনটাঙ্গাইলের শিক্ষক ও আইনজীবী কামাক্ষানাথ সেনের সপ্তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ৩০ মার্চ মঙ্গলবার। এ উপলক্ষে ওই দিন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কামাক্ষানাথ সেন ত্রৈমাসিক আদালত পত্রিকার সম্পাদক ছিলেন। বিজ্ঞপ্তি।খন্দকার আবু তালেবসাংবাদিক ও আইনজীবী খন্দকার আবু তালেবের ৩৯তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে মিরপুরের বাসভবনে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে তিনি নৃশংসভাবে নিহত হন। এ উপলক্ষে বাসা-১৩, রোড-২, ব্লক-বি, সেকশন-১০, মিরপুর, ঢাকা-১২১৬ ঠিকানার বাসভবনে আজ বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।