মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আবু হেনা
বগুড়ার প্রবীণ আইনজীবী মো. আবু হেনার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৭ মে। এ উপলক্ষে আজ বাদ আসর বগুড়ার সাতানি জামে মসজিদে ও ঢাকার রায়ের বাজারে তাঁর বাসায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মকবুল হাসান
বাংলাদেশ বিমানের হিসাব বিভাগের সাবেক কন্ট্রোলার মকবুল হাসানের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ ৭ মে। এ উপলক্ষে মকবুল হাসান ট্রাস্টের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে আছে তাঁর কবর জিয়ারত ও ফাতেহা পাঠ এবং তাঁর বাসভবনে (বকশীবাজার) কোরআনখানি ও মিলাদ মাহফিল। মকবুল হাসান ছিলেন কৃতী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক। বিজ্ঞপ্তি।