মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডা. মোহাম্মদ লুত্ফর রহমানমানবতাবাদী সাহিত্যিক ডা. মোহাম্মদ লুত্ফর রহমানের ৭৪তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ মার্চ। এ উপলক্ষে খুলনার খালিশপুরে ‘ডা. লুত্ফর রহমান একাডেমী’ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা এবং মাগুরার পারনান্দুয়ালী গ্রামে মরহুমের বাড়িতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী ১১ এপ্রিল বিকেল পাঁচটায় রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মরহুমের লেখা বইগুলোর মধ্যে মহত্ জীবন, উন্নত জীবন, মহাজীবন, ধর্মজীবন, যুবক জীবন, প্রীতি উপহার উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তি।নুরুন নাহার ফয়জননেসাবিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (আইআর) ও বাংলাদেশ পে কমিশনের প্রথম মহিলা সদস্য নুরুন নাহার ফয়জননেসার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৩১ মার্চ। এ উপলক্ষে ভাসানটেক এতিমখানায় গত ২৭, ২৮, ২৯ মার্চ দোয়া ও খাদ্য বিতরণ করা হয়েছে এবং আজ বুধবার সুজাবাদ মসজিদ বরিশালে ও নুরুন নাহার ফয়জননেসা বিদ্যালয় ধামরাইয়ে মিলাদ ও খাদ্য বিতরণের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।অমরেন্দ্র নাথ সাহাপ্রথম আলোর সিরাজগঞ্জের শাহজাদপুরের এজেন্ট সন্তোষ কুমার সাহার বাবা সংবাদপত্র ব্যবসায়ী অমরেন্দ্র নাথ সাহার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ মার্চ। এ উপলক্ষে পাঠকীর্ত্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।