মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিনউদ্দিন আহমেদ শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরি-চালক মতিনউদ্দিন আহমেদ বারো-ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২ এপ্রিল শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ জুমা তাঁর বনানীর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সেলিমা জালাল মুক্তিযোদ্ধা ও কূটনীতিক মরহুম শেখ আহমেদ জালালের স্ত্রী সেলিমা জালালের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২ এপ্রিল শুক্রবার। তাঁর আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।সৈয়দ মোহাম্মদ হোসেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেনের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ২ এপ্রিল শুক্রবার। তিনি ১৯৫৪ সালে তত্কালীন পাকিস্তান হাইকোর্টে আইন-জীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি যুক্তরাষ্ট্রে স্বাধীনতার পক্ষে প্রচার চালান। তিনি ১৯৭৪ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন। ১৯৯৮ সালে তাঁকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। বিজ্ঞপ্তি।