মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. মোজহারুল ইসলামক্যামব্রিজ বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষক ড. মোজহারুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ এপ্রিল। এ উপলক্ষে খুলনার নিরালা আবাসিক এলাকার বাসভবনে আজ বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে এতে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মাহবুব মোরশেদবিশিষ্ট আইনজীবী, চিন্তাবিদ বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ৩ এপ্রিল শনিবার। এ উপলক্ষে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ বনানী কবরস্থানে সকালে মরহুমের কবরে পুষ্প অর্পণ, ফাতেহা পাঠ ও কোরআনখানির আয়োজন করেছে। বিকেলে বাদ আসর মরহুমের গুলশানের বাসভবনে (এনডব্লিউএ-৫, সড়ক-৬৮) মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান মরহুমের জীবনের ওপর আলোচনা সভার আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।