মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আব্দুল মান্নান বাংলাদেশ সরকা-রের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৪ এপ্রিল। এ উপলক্ষে টাঙ্গাইলে মরহুমের সমাধি প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দুস্থ এতিমদের মধ্যে ভোজের আয়োজন করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি। অনিমা সেনগুপ্ত শহীদ মুক্তিযোদ্ধা সুধীর কান্তি সেনগুপ্তের স্ত্রী অনিমা সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৪ এপ্রিল। তাঁর আত্মার শান্তি কামনায় ঢাকেশ্বরী মন্দির ও পোস্তগোলা শ্মশানে সকাল ১০টায় শ্রদ্ধাঞ্জলি এবং দুপুর একটায় ঢাকা অর্ফানেজ সোসাইটিতে (৫৯ ফরাজগঞ্জ, ঢাকা-১১০০) অনাথদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।