মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রতিলাল সাহাগাইবান্ধা জেলার বিশিষ্ট ব্যবসায়ী রতিলাল সাহার দশম মৃত্যুবার্ষিকী আজ ৫ এপ্রিল সোমবার। এ উপলক্ষে গাইবান্ধা শহরের মধ্যপাড়ায় তাঁর নিজ বাসভবনে আজ ভাগবত পাঠ এবং কাল মঙ্গলবার নামসংকীর্তনসহ দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রতিলাল সাহার মৃত্যুবার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে প্রয়াতের আত্মার শান্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। রতিলাল সাহা ২০০০ সালের ৫ এপ্রিল ঢাকায় তাঁর বড় ছেলে এটিএন নিউজের এডিটর প্রণব সাহার বাসায় মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।বিনয়বাঁশী জলদাসএকুশে পদকে ভূষিত প্রখ্যাত ঢোলবাদক ও লোকশিল্পী বিনয়-বাঁশী জলদাসের নবম মৃত্যুবার্ষিকী আজ ৫ এপ্রিল। এ উপলক্ষে শিল্পীর বোয়ালখালী উপ-জেলার নিজ বাড়িতে গীতাপাঠ, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও কবিগানের আয়োজন করা হয়েছে। পারিবারিক পরিবেশে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম