মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ হকসাবেক মন্ত্রী এম এ হকের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ মঙ্গলবার বাদ আসর রাজধানীর বি-২২, সেঞ্চুরি এস্টেট, ১১৯ বড় মগবাজারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের যোগ দিতে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া, এম এ হক ফাউন্ডেশন আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি। গুলশান আখতারসাংবাদিক ও কবি গুলশান আখতারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, সাংবাদিক এবং সহকর্মীদের প্রতি মরহুমার রুহের মাগফিরাত কামনা ও দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।