মৃত্যুবার্ষিকী
নূতন চন্দ্র সিংহচট্টগ্রামের গ্রামাঞ্চলে নারীশিক্ষার অগ্রদূত, দানবীর শহীদ নূতন চন্দ্র সিংহের ৩৯তম মৃত্যুবার্ষিকী কাল ১৩ এপ্রিল। এ উপলক্ষে আগামীকাল কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির প্রাঙ্গণে স্মৃতি তর্পণ ও স্মৃতিবৃত্তি প্রদান উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফজলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন-অর-রশীদ। বিজ্ঞপ্তি।মহিউদ্দিন আহমেদ বিশিষ্ট রাজনীতিবিদ মহিউদ্দিন আহ-মেদের মৃত্যু-বার্ষিকী আজ ১২ এপ্রিল। এ উপলক্ষে আজ সকাল ১০টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও মহিউদ্দিন আহমেদ জাতীয় স্মৃতি সংসদ। এ ছাড়া বাদ আসর তাঁর ধানমন্ডির বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে গতকাল রোববার মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং আজও সেখানে অনুরূপ কর্মসূচির আয়োজন রয়েছে। বিজ্ঞপ্তি।