মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মোহাম্মদ সাজ্জাদবিআইডব্লিউটিসির সাবেক কর্মকর্তা ও খান বাহাদুর সৈয়দ মোশফেকুস সালেহীনের ছোট ছেলে সৈয়দ মোহাম্মদ সাজ্জাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৪ এপ্রিল। এ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ আগলায় হজরত সৈয়দ মোকাররম আলী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।সুলতানা চৌধুরীসুলতানা চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৪ এপ্রিল। এ উপলক্ষে আত্মীয়স্বজন, হাক্কানি পীর ভাইবোন ও পরিচিত বন্ধুজনকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ে কর্মরত অবস্থায় ২০০৫ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।