মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শবনম হকঢাকা ব্যাংক লিমিটেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আরহাম মাসুদুল হকের স্ত্রী শবনম হকের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৭ এপ্রিল। এ উপলক্ষে তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।বেগম মমতাজ ইকবালসুনামগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ ও জেলা জাতীয় পার্টির সভাপতি বেগম মমতাজ ইকবালের প্রথম মৃত্যুবাষিকী আজ ১৭ এপ্রিল। এ উপলক্ষে সুনামগঞ্জ শহরে ও রাজধানীর উত্তরায় তাঁর নিজ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ২০০৮ সালের জাতীয় নির্বাচনে মহাজোট থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সুনামগঞ্জ প্রতিনিধি।